'নো ভ্যাট অন প্যাড'

আপডেট : ২৮ জুন ২০১৯, ০৬:৪৮ পিএম

নারীর ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনে ৪০ শতাংশের বেশি ভ্যাট বাতিলের দাবিতে ঢাকা ও রাজশাহীতের মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৪-৫টা পর্যন্ত আমরা 'ষষ্ঠ ইন্দ্রিয়'র পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মানববন্ধন পালনের খবর পাওয়া যায়নি। 

ফেসবুকে এ-সংক্রান্ত ইভেন্ট পেজে বলা হয়, '#নো_ভ্যাট_অন_স্যনিটারি_ন্যাপকিন টপিকে একইসাথে রাজশাহীর জিরো পয়েন্ট ও ঢাকার টিএসসিতে। অবগতির জন্য জানিয়ে রাখি, স্যানিটারি ন্যাপকিনে টোটাল ৪০% এর বেশি ভ্যাট বসিয়েছে কর্তৃপক্ষ। এমন যেনো এটা কোন বিলাসদ্রব্য, এটা নিত্যপ্রয়োজনীয় পণ্য। বরং ভ্যাট তুলে নিয়ে সরকারের উচিত ভর্তুকি দেওয়া/নামমাত্র মূল্যে প্যাড সাপ্লাই দেওয়া।'

তারা আরো জানায়, 'শহরাঞ্চলের ৩০-৪০% নারী প্যাড ব্যবহার করলেও, উচ্চমূল্যের কারণে সারাদেশে গড়ে মাত্র ১৫% নারী হাইজেনিক পদ্ধতি ব্যবহার করতে পারে। জরায়ু, মূত্রনালি ইনফেকশনসহ জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত ৭৩% নারীই পুরনো কাপড় ব্যবহার করতে বাধ্য হয়, যেটা খুবই অস্বাস্থ্যকর'।

ইভেন্ট পেজে বলা হয়, 'প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে নায্য এই দাবির পক্ষে আমাদের সাথে মানববন্ধনে অংশ নিতে। দাবি একটাই, #NO_VAT_BUT_SUBSIDY'

'আন্দোলনটি সারাদেশে ছড়িয়ে পড়ুক, এই আশাবাদ ব্যক্ত করছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত