কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি কন্যার, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে মকরের

আপডেট : ২৯ জুন ২০১৯, ০৯:০০ এএম

মেষ : কর্মক্ষেত্রে নেতৃত্বদানের ক্ষমতা আসবে। সামাজিক কাজে মেশার সুযোগ পাবেন। স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃষ : নববিবাহিতদের জন্য দিনটি খুব শুভ নয়। ভ্রমণ ও ব্যয় বাড়বে। সংসারের কাজে চাপ অনুভূত হবে।

মিথুন : কর্মক্ষেত্রে নিজের যোগ্যতাদানের পরিবেশ আসবে। আশানুরূপ আয় হবে। কিন্তু স্বাস্থ্য ভালো যাবে না।

কর্কট : ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। হঠাৎ করে মেজাজ গরম হতে পারে। ধৈর্য ধারণ করুন। যানবাহনে সতর্ক থাকুন।

সিংহ : বিদ্যুৎ ও যানবাহনের ব্যবসা ভালো হবে। দূরের পরিচিতরা কর্মে সহযোগিতা করবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

কন্যা : কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষতি করার চেষ্টা করবে। নিজ বুদ্ধি বলে এসব সমস্যা দূর করা সম্ভব হবে।

তুলা : ঠিকা কাজে আয় বেশি হবে। ব্যবসায় নতুন যোগাযোগ প্রতিষ্ঠা হবে। বিদেশিরা কাজে সহযোগিতা করবে।

বৃশ্চিক : ওষুধ ও বৈদ্যুতিক ব্যবসায় বেশি সুবিধা হবে। প্রেমে তৃপ্তি পাওয়া যাবে না। আয় সামান্য বাড়তে পারে।

ধনু : শিক্ষার্থীদের দিনটি ফলাফলের জন্য শুভ। ব্যবসায় খুব বেশি ভালো করা যাবে না। শত্রুরা কর্মফল ধ্বংস করার চেষ্টা করবে।

মকর : বৈদেশিক বাণিজ্যে প্রসার হতে পারে। বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

কুম্ভ : সরকারি কাজকর্মে কিছুটা ভাটা পড়বে। আত্মীয়রা উপকারে আসবে। শিক্ষার্থীরা কাজে সফলতা লাভ করবে।

মীন : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। কাজে বন্ধুর সাহায্য পাওয়া যাবে। আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত