নব্বই দশকের অন্যতম ক্ল্যাসিক বলিউড গান হচ্ছে টিপ টিপ বর্ষা পানি। অক্ষয় কুমার-রাভিনা টেন্ডনের রোমান্টিক সেই গানটি রিমেক হওয়ার খবরে নড়েচড়ে বসেছে ভক্তরা।
তবে অনেকেই স্বাগত জানালেও এটির বিপক্ষে জাভেদ আখতার।
বলিউডভিত্তিক মাসালা জানায়, ‘সূর্যবংশী; সিনেমাতে অক্ষয় নিজেই থাকছেন গানটির রিমেকে। তার সঙ্গে থাকছেন ক্যাটরিনা। বৃষ্টিতে তুমুল নাচে দেখা যাবে দুজনকে।
তবে জাভেদ আখতার গানটির রিমেকের খবরে খুব ক্ষুব্ধ। তিনি বলেন, “এটি বন্ধ করতে হবে। আইন করে এটি আটকানো উচিত। আগেও আমি এ ধরনের কাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি।”
তিনি বলেন, “আনন্দ বাকশি এই গানটি লিখেছিলেন। কিন্তু তার গান নিয়ে এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করতে তিনি এখন আমাদের মাঝে নেই।”
বলিউডের এই বিখ্যাত গীতিকার বলেন, “একটি জনপ্রিয় গানের লাইন তারা পরিবর্তন করে ফেলছে। কবি প্রদীপের বিখ্যাত একটি দেশাত্মবোধক গানে পরিবর্তন এনেছে। প্রয়াত গীতিকারের গানে হাত দেয় কী করে তারা।”
