মেষ : কর্মক্ষেত্রে কাজের চাপ নেই। তবে সামাজিক কাজে কিছুটা সময় ব্যয় হবে। সে জন্য খ্যাতি ও আয় বাড়বে।
বৃষ : পারিবারিক ক্ষেত্রে আত্মীয়দের চাপ বৃদ্ধি পাবে। তবুও সংসারে শান্তি বজায় থাকবে। শারীরিক পীড়ায় কষ্ট ভোগ।
মিথুন : নতুন চাকরির আভাস দেখা যায়। শারীরিক পীড়ায় হাসপাতালে যেতে হতে পারে। ব্যয় বাড়বে।
কর্কট : কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। পুঁজি বিনিয়োগ হতে পারে। স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হবে।
সিংহ : কর্মক্ষেত্রে সম্মান ও আয় বাড়বে। রাজনীতি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই উন্নতি যোগ আছে। প্রত্যারকরা তৎপর থাকবে।
কন্যা : বিদেশ ভ্রমণ যোগ আছে। কাজে চাপ বাড়তে পারে। ব্যবসায় বৃদ্ধির যোগ আছে।
তুলা : তরল পদার্থের ব্যবসায় লাভ হবে। স্ত্রীর আয় বাড়বে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা যোগ আছে।
বৃশ্চিক : প্রতিপক্ষ তৎপর থাকবে। স্বর্ণ ও ওষুধ ব্যবসায় জটিলতা দেখা দিতে পারে। শারীরিক ক্ষেত্রে অলসতা দেখা দিতে পারে।
ধনু : কাজের ভিড় কম। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়বেন। প্রেম ও রোমাঞ্চ শুভ নয়। ব্যয় বাড়বে।
মকর : সম্পত্তি দখল করার জন্য শত্রুরা তৎপর আছে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। রোগ ভয় থাকছে।
কুম্ভ : কাজের উন্নতি ধীরগতি। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
মীন : জমির থেকে আয় হতে পারে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
