জামালপুরের তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষণ, আটক ২

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৭:৩৩ পিএম

জামালপুরের বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রবিবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার ১০ বছর বয়সী ওই  শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহবুব আলম জানান, উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ খাসের গ্রামের একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গত বুধবার রাতে বাড়ির পেছন থেকে একই গ্রামের সুরুজ্জামালের ছেলে শাকিল মিয়া (১৬) ও মোকছেদ আলীর ছেলে আপন মিয়া (১৫) মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে অদূরে একটি ধান খেতে নিয়ে হাত-মুখ বেধে ধর্ষণ করে তারা পালিয়ে যায়। নির্যাতিতা ওই শিশুর পরিবার মানসম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখে। ঘটনাটি জানাজানি হলে শনিবার দিবাগত রাত ১ টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে ২ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে শাকিল মিয়া ও আপন মিয়া নামে ওই ২ অভিযুক্তকে আটক করে। রবিবার অভিযুক্তদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।

সেই সাথে ধর্ষিতা ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে ৩ সদস্যের মেডিকেল বোর্ড শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত