যৌন হয়রানিতে অভিযুক্ত রাবি শিক্ষকের শাস্তি দাবি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১২:৫০ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দুই ছাত্রীকে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। খুর্শিদ রাজীবের সঞ্চালনায় শর্মিলা মন্ডল, আতিক, নুর মোহাম্মদ, মাহফুজ ঢালি, তানিয়া সরকার, আতিফা হক শোমা প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতিতে কেউ মুখ খুলতে পারছে না ভয়ে। যৌন হয়রানির শিকার ওই দুই ছাত্রী আজ হল থেকে বের হতে পাচ্ছে না। পিতা-মাতার পরেই আমরা শিক্ষকদের নিরাপদ মনে করি। কিন্তু সেই শিক্ষক দ্বারাই যৌন হয়রানির শিকার হলে আমরা নিরাপদ কোথায়?’

গত ২৫ জুন সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করেন চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। পরে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীও লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় ওই শিক্ষককে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত