গোপালগঞ্জে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৭:৫৯ পিএম

রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জের ৪টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার সকাল ৯টায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা যাবতীয় কাজ বন্ধ রেখে এ কর্মসূচিতে যোগ দেন। বিকেল ৫টা পর্যন্ত তাদের কর্মবিরতি ও অবস্থান পালন কর্মসূচি চলবে।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ পৌর কমিটির সভাপতি ও সচিব কে. জী. এম মাহামুদ।

অন্যান্যের মধ্যে নির্বাহী প্রকৌশলী অবিনাশ চন্দ্র সরকার, সহকারি প্রকৌশলী শাহীনুজ্জামান, ফরিদপুর অঞ্চলের সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশীদ, জেলা কমিটির সভাপতি এস এম সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা পেনশন এবং গ্রাচ্যুয়েটিসহ কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে তাদের বেতন-ভাতা প্রদানের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত