গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে কিশোরকে হত্যা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১২:৩৫ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার চাম্পাতলা এলাকা থেকে মঙ্গলবার সকালে মো. সোহাগ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে চম্পাতলা এলাকার একটি জমি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

সোহাগ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকার পিয়ার আলীর ছেলে। পুলিশের ধারণা, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে কিশোর সোহাগকে হত্যা করা হয়েছে। পরে দুষ্কৃতকারীরা তার মরদেহ চম্পাতলা এলাকার জমিতে ফেলে রেখে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন গাজী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ কিশোর সোহাগের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত