প্রযোজকের বিরুদ্ধে চমকে যাওয়া তথ্য দিলেন মল্লিকা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৮:৫০ পিএম

নতুন বিতর্ক ছড়ালেন মার্ডার নায়িকা মল্লিকা শেরাওয়াত। কয়দিন আগে তিনি অভিযোগ করেছিলেন, তাকে বাদ দিয়ে নায়কের গার্লফ্রেন্ডদের সিনেমায় নেওয়া হতো। এবার চমকে দিলেন নতুন আরেক তথ্য দিয়ে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দ্য কপিল শর্মা শো'তে দর্শকের প্রশ্নের উত্তরে মল্লিকা জানান, তাকে অনস্ক্রিনে ‘আবেদনময়ী’ প্রমাণ করার জন্য পরিচালকরা অনেক দূর পর্যন্ত যেতে পারেন।

এমনই এক ঘটনার উদাহরণ দিতে গিয়ে তিনি জানান, একবার এক নবাগত প্রযোজক তাকে অনস্ক্রিনে ‘আবেদনময়ী’ দেখানোর জন্য অদ্ভুত এক আইডিয়া শুনিয়েছিলেন। প্রস্তাব রেখেছিলেন তার পেটের ওপর অমলেট বানানোর!

মল্লিকা বলেন, ‘এটা একদম সত্যি! কোরিওগ্রাফারের মাধ্যমে আমার কাছে এই আইডিয়া পাঠিয়েছিলেন তিনি।’

তার এই দাবি শুনে চমকে যান এই শো'র প্যানেলিস্ট অর্চনা পুরান সিং। তিনি মল্লিকাকে পালটা প্রশ্ন করেন, এই প্রস্তাবে রাজি হয়েছিলেন কি না। তবে প্রযোজকের এই অদ্ভুত প্রস্তাবকে পাত্তায় দেননি বলে জানান মল্লিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত