তাইকোন্ডোর ব্ল্যাক বেল্ট তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অক্ষয়ের স্টান্টের একটি বিশেষ ভিডিও। যেখানে ৫১ বছর বয়সী অভিনেতার ফিটনেস দেখলে আপনি অবাক হবেন। ভিডিওতে পায়ের এক আঘাতে একটি কাঁচের বোতলের ঢাকনা খুলে ফেলতে দেখা যাচ্ছে অক্ষয়কে।
এর আগে হলিউডের জেসন স্টেথাম, জন মায়ারকে এধরনের স্টান্ট করতে দেখা গিয়েছিল। এবার সেই স্টান্টই করে দেখালেন বলিউডের সুপারস্টার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
