মাউশির কর্মকর্তাদের প্রতি অসন্তোষ সচিবের

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০২:৫৭ এএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের কর্মকর্তাদের একহাত নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন। মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের (পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা) অর্ধবার্ষিক প্রতিবেদন নিয়ে (জুলাই-ডিসেম্বর-২০১৮) অসন্তোষ প্রকাশ করেন তিনি। গতকাল বুধবার বিকেলে ধানমণ্ডির নায়েমে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই অসন্তোষ প্রকাশ করেন সচিব।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভাপতিত্ব করেন মাউশি মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক। অনুষ্ঠানে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন উইংয়ের পরিচালক অধ্যাপক আমির হোসেন।

শিক্ষাসচিব সোহরাব হোসাইন মাউশির কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের এ প্রতিবেদন করার সক্ষমতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। কারণ অনেক প্রকল্পেই অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু এসব তথ্য প্রতিবেদনে আসেনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত