পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে চোটে মুশফিক

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০৬:৪১ পিএম

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগের দিন অনুশীলনে নিজেকে ঝালাই করছিলেন। ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়ে বসলেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মুশফিকের ডান হাতের কনুইয়ে পাওয়া চোটটি কতটা গুরুতর এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে পাওয়া যাবে কি-না এ ব্যাপারেও কিছু জানায়নি টিম ম্যানেজম্যান্ট।

সেমি-ফাইনালে পৌঁছতে না পারলেও পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করার প্রত্যাশায় রয়েছে বাংলাদেশ। কিন্তু তার আগে মুশফিকের চোটে পড়াটা মাশরাফীর দলের জন্য ধাক্কাই বটে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগেও প্রায় একই রকমভাবে নেটে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়েছিলেন মুশফিক। সেবারও তার খেলা-না খেলা নিয়ে তৈরি হয়েছিল দোলাচল। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৭ উইকেটের জয়ের ম্যাচে খেলেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত