কুষ্টিয়ায় ৩ পরিবহন শ্রমিকের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০২:৪৪ এএম

কুষ্টিয়া মডেল থানার একটি মাদক মামলায় তিন পরিবহন শ্রমিকের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ দত্তপাড়া গ্রামের হামিদ আলী মন্ডলের ছেলে বাসচালক ঠান্ডু মন্ডল (৪০), খেজুরতলা ওয়াবদা মোড় গ্রামের আজিজুর রহমানের ছেলে বাস  হেলপার মো. সাগর (৩৫) এবং মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত পটল ওরফে নবিন প্রমানিকের ছেলে বাস সুপারভাইজার সোহেল রানা (৩২)। 

২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর দন্ডপ্রাপ্তদের ১কেজি হেরোইন হস্তান্তরের সময় আটক করে র‌্যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত