নিজেদের দোষে ছিটকে গেছে পাকিস্তান: শোয়েব আখতার

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১০:৫১ এএম

এবারের বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়টা প্রায় নিশ্চিত। সেমি-ফাইনালে যেতে হলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে অসম্ভব এক হিসাব সম্ভব করে তুলতে হবে তাদের। অন্তত ৩১৬ রানের জয়! অতি নাটকীয় কিছু না ঘটলে বলা যায় এই ম্যাচেই বেজে যাবে সরফরাজ আহমেদদের বিদায় ঘণ্টা। পাকিস্তান নিজেদের দোষেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বলে মনে করেন দলটির সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

লন্ডনের লর্ডসে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাশরাফীদের মুখোমুখি হবে পাকিস্তান। শেষ চার নিশ্চিত করতে হলে এই ম্যাচে কেবল বাংলাদেশের বিপক্ষে জিতলেই হবে না। পূরণ করতে হবে অসম্ভব এক শর্ত। টসে জিতে প্রথমে কমপক্ষে করতে হবে ৪০০ রান। জয়টা পেতে হবে অন্তত ৩১৬ রানের! আর টসে হেরে গেলে জিতেও লাভ হবে না পাকিস্তানের। বিদায় নেওয়ার মঞ্চে পরিণত হবে ম্যাচটা।

পাকিস্তান দলই এই পরিণতি ঢেকে এনেছে বলে মনে করেন রাওয়াল পিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব, “ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের কারণে আমাদের বড় ক্ষতি হয়েছে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলো। তারপর অস্ট্রেলিয়া কাছে হেরে যেতে হলো, ম্যাচটি জেতা জিততে পারতো তারা। এই তিনটি ম্যাচ পাকিস্তানের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে। তারা (পাকিস্তান) নিজেরাই নিজেদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। তাদের হারের জন্য আর কেউ দায়ী নয়।”

লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে গৌরবের জন্য হলেও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয় চাচ্ছেন শোয়েব, “সবকিছু এখনও শেষ হয়ে যায়নি। বাংলাদেশের বিপক্ষে আমাদের গৌরবের জন্য খেলবে হবে। পাকিস্তানকে এটা দেখাতে হবে যে, তারা ভেঙে পড়েনি। এই জন্য বাংলাদেশের বিপক্ষে তাদের ভালো ক্রিকেট খেলতে হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত