মৃত প্রেমিককে নিয়ে আবেগী চিঠি সঞ্জয় দত্তের মেয়ের

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০৩:৪০ পিএম

কাজের সূত্রে ভারতের বাইরে থাকেন বলিউড তারকা সঞ্জয় দত্তের বড় মেয়ে ত্রিশালা দত্ত। সপ্তাহখানেক আগে জানালেন, তার প্রেমিক মারা গেছে। খুবই আবেগী পোস্টে নিজের ব্যক্তিগত জীবনকে উন্মুক্ত করেন।

সম্প্রতি এই সম্পর্কিত সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আমার হৃদয় ভেঙে গেছে।” সেখানে উল্লেখ করেন প্রেমিকের সঙ্গে কাটানো কিছু জাদুকরী মুহূর্তের কথা।

ত্রিশালা লেখেন, “আমাকে ভালোবাসার জন্য, আগলে রাখার জন্য ও যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। এই জীবনে তুমিই আমাকে সবচেয়ে সুখী করেছো।” প্রেমিকের নাম প্রকাশ না করে আরও জানান, তার সঙ্গে সাক্ষাৎ ও থাকতে পেরে তিনি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান নারী। চিরকালই তার মধ্যে বেঁচে থাকবেন মৃত প্রেমিক।

পুনরায় দেখা না হওয়া পর্যন্ত ভালোবাসবেন ও অনুভব করবেন বলেও কথা দেন ত্রিশালা।

এই আবেগ ঘন পোস্ট করার পর বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যক্তিগত করেন ৩১ বছরের ত্রিশালা।

সঞ্জয় ও তার প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা। ১৯৯৬ সালে রিচা মস্তিষ্কের ক্যানসারে মারা যান। তার মেয়ে যুক্তরাষ্ট্রে নানা-নানীর কাছে বড় হোন। তবে সঞ্জয়ের জীবনের এই অধ্যায় বলিউড বায়োপিক ‘সঞ্জু’তে দেখানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত