সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা গ্রেপ্তার ১

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০১:১৫ এএম

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রোর সদস্যরা। তার নাম সোহেল শিকদার (৪৮)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাসানটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেলের কাছ থেকে চাকরি দেওয়ার জাল কাগজপত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে বলে পিবিআই কর্মকর্তারা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত