ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফজলে রাব্বি হলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৪ ছাত্র আহত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বেলা ৩টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা জানান, হলের মাঠে কে-৭৬ ব্যাচের ১ম বর্ষের ছাত্রদের মধ্যে দুই গ্রুপ করে ক্রিকেট খেলা রাখে। শুক্রবার এক গ্রুপ সব প্রস্তুতি নিয়ে মাঠে গেলেও আরেক গ্রুপ ফুটবল নিয়ে যায়। এরপর বাগ্্বিতণ্ডায় জড়ায় উভয়পক্ষ। পরে সিনিয়ররা এসেও বাগ্্বিত-ায় জড়ান। এরপর মারামারির ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, ২৪ জন ছাত্র হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ১৯ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।
×
