বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। শনিবার ওল্ড ট্রাফোর্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছে প্রোটিয়ারা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।
সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার একাদশে কোনো পরিবর্তন নেই। অন্যদিকে একাদশে একটি পরিবর্তন এনেছে প্রোটিয়ারা। ইনজুরির কারণে হাশিম আমলা ছিটকে গেছেন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁহাতি লেগ স্পিনার তাবরাইজ শামসি।
অস্ট্রেলিয়া এ ম্যাচ জিতলে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করবে। হারলেও অবশ্য সুযোগ থাকবে শীর্ষে থেকে শেষ করার। সে ক্ষেত্রে একই দিন শ্রীলঙ্কার বিপক্ষে ভারতকে হারতে হবে।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ জয় তুলে নিয়ে শেষটা অন্তত ভালো করার। আগের ৮ ম্যাচে যারা মাত্র ২টিতে জয় পেয়েছে।
একাদশ
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, ফ্যাফ দু প্লেসি, আইডেন মারকরাম, রাশি ফন ডার ডুসেন, জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকওয়ায়ো, ক্রিস মরিস, ডোয়াইন প্রেটোরিয়াস, কাগিসো রাবাদা, ইমরান তাহির, তাবরাইজ শামসি।
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেসন বেহরেনডর্ফ।
