বা‌ড়ি‌তে বেড়া‌তে এসে ধর্ষ‌ণের শিকার পোশাককর্মী

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:৪২ পিএম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক পোশাককর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। শ‌নিবার সন্ধ্যায় উপ‌জেলার নলমু‌ড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন‌কে আসামি ক‌রে মামলা ক‌রে‌ছে ভুক্ত‌ভো‌গী পরিবার।

রোববার সন্ধ্যায় মামলার আসামি আজিজুল বেপারীকে (২৪) আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

আটক আজিজুল বেপারী উপ‌জেলার নলমু‌ড়ি ইউনিয়‌নের পা‌নিঘাটা গ্রামের মৃত নুরুল হক বেপারীর ছেলে। তি‌নি স্থানীয় এক‌টি ইটভাটার শ্রমিক।

পু‌লিশ ও ভুক্ত‌ভো‌গী জানায়, ওই তরুণী ঢাকার এক‌টি পোশাক কারখানায় কাজ ক‌রেন। গত শুক্রবার গ্রা‌মের বা‌ড়ি‌তে বেড়া‌তে আসেন তি‌নি। শ‌নিবার সন্ধ্যায় প্রতি‌বে‌শীর বা‌ড়ি‌র টিউবওয়েল থে‌কে পা‌নি আন‌তে গে‌লে আজিজুল বেপারী ও তার সহকারী মাসুম বেপারী (২৭) মি‌লে ওই তরুণী‌কে স্থানীয় এক‌টি বাগা‌নে নি‌য়ে যায়। সেখা‌নে মাসু‌মের সহযোগিতায় পূর্বক তা‌কে ধর্ষণ ক‌রেন আজিজুল।

প‌রে রোববার সকা‌লে ওই তরুণীর বাবা বাদী হয়ে আজিজুল ও মাসুমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় আসামি আজিজুলকে আটক ক‌রে পু‌লিশ।

গোসাইরহাট থানা পু‌লি‌শের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ব‌লেন, প্রতিবেশীর বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ধর্ষ‌ণের শিকার হন ওই মে‌য়ে‌টি। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় মামলা করেছেন। মামলার আসামি আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তা‌রের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত