প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৬:৪০ পিএম

সাভারে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সাধারণ গ্রাহকেরা। এসময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবিলম্বের প্রিপেইড মিটার বন্ধের দাবি জানান।

সোমবার সকালে সাভারের আমিন বাজার এলাকায় এ সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে অংশ নেওয়া গ্রামবাসীরা জানান, প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের সাথে কারচুপি করা হচ্ছে। এ মিটারে পোস্টপেইড মিটারের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসায় সাধারণ গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই অনতিবিলম্বে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ না করলে আরও কঠোর আন্দোলনের  হুঁশিয়ারি দেয় তারা।

অন্যদিকে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখায় অসহনীয় দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।

আয়োজিত বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাইফুল মেম্বার, বসির উদ্দিন, সেলিম আহমেদসহ সালেপুর ও এর পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩ হাজার লোকজন এতে অংশ নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত