ছয় মাস ধরে বালকদের যৌন নিপীড়ন করে আসছিলেন যাজক

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০৮:৫৫ পিএম

ছয় মাস ধরে বালকদের ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক যাজককে। ভারতের কেরালায় এ ঘটনা ঘটেছে।

ইন্ডিয়া টুডে জানায়, ভুক্তভোগী বালকদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে রোববার সকালে ওই যাজককে গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, কেরালার কোচির পেরুম্বাদমের একটি বয়েজ হোমের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন যাজক ৪০ বছর বয়সী জর্জ আলিয়াস জেরি।

পুলিশ জানায়, ওই যাজক বালকদের গত বছরের ডিসেম্বর থেকে যৌন হেনস্থা করে আসছেন, এমন অভিযোগ পান তারা।

গত শনিবার ওই হোম থেকে কয়েকজন বালক পালিয়ে যাজকের যৌন হেনস্থা ব্যাপারে তাদের অভিভাবকদের জানায়। এরপরই এ ঘটনা প্রকাশ্যে আসে।

যাজক আলিয়াসের মোবাইলে অনেক আপত্তিকর মেসেজ ও পর্ন ভিডিও ছিল বলেও পুলিশ জানায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত