নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১০:৫২ পিএম

নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সৈয়দপুর পৌর শহরের মহিলা কলেজসংলগ্ন মুন্সিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই মহল্লার নেসার আহমেদের স্ত্রী সাহেরা বেগম (৬২) ও তাদের ছেলে সোহেল (৩২)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সাহেরা বেগম সকালে বাড়ির প্রধান দরজার সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে কাপড় শুকানোর জন্য মেলে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাহেরাকে পড়ে থাকতে দেখে ছেলে সোহেল তাকে উঠাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা সাহেরা ও সোহেলকে দ্রুত উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান পাশা বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত