রাস্তায় আরেকজনের সঙ্গে ঝগড়ার সময় স্বামীর মাথায় গুলি!

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ০২:৪২ পিএম

রাস্তায় এক ব্যক্তির সঙ্গে ঝগড়ার সময় তাকে গুলি করতে গিয়ে দুর্ঘটনাবশত নিজের স্বামীকেই গুলি করে বসলেন যুক্তরাষ্ট্রের এক নারী।

এ ঘটনায় মাথায় গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সিএনএন জানায়, শনিবার সন্ধ্যায় আলাবামায় ডজসিটির এক মহাসড়কে এ ঘটনা ঘটে।

রাস্তায় গাড়ি চালাতে গিয়ে কোনো একটি বিষয় নিয়ে এক ব্যক্তির সঙ্গে ঝগড়া হয় এরিকা কোলের। এ সময় ক্ষুব্ধ হয়ে ভুলে স্বামীর মাথায় গুলি করে বসেন তিনি।

এক বিবৃতিতে কুলম্যান কাউন্টির ডেপুটি ব্রাড উইলিয়ামস বলেন, দ্বিতীয়পক্ষকে মারতে গিয়ে স্বামী নিকোলাস কোলকেই গুলি করে বসেন এরিকা কোল।

হত্যাচেষ্টার অভিযোগে এরিকাকে গ্রেপ্তার করা হয়েছে। জামিন পেতে ৩০ হাজার ডলার জামানাত দিতে হবে তাকে। এখন তিনি কাউন্টি ডিটেনশন সেন্টারে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত