ঢাবিতে মানববন্ধন ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাবি

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০১:৪৫ এএম

বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এক মাসের মধ্যে বিচার করে ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), হল সংসদ ও ছাত্রলীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই’, ‘বিকৃত মানুষরূপী জানোয়ারমুক্ত সমাজ দাবি নয়, অধিকার’; ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি’ ইত্যাদি লেখা ব্যানার প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

ডাকসুর কমন রুম ও ক্যাফেটারিয়া বিষয়ক সম্পাদক বিএম লিপি আক্তার বলেন, ‘দেশে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। খুনের চেয়ে কোনো অংশে ধর্ষণকে ছোট মনে করি না। এজন্য প্রকাশ্যে ধর্ষকদের মৃত্যুদ- দিতে হবে। তাহলে তারা ভয় পাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত