মুখ্যমন্ত্রীর জীবনীসহ শতাধিক বইয়ের লেখক এই কিশোর!

আপডেট : ১০ জুলাই ২০১৯, ০৩:১৫ পিএম

বয়স সবে ১৩। এরই মধ্যে শতাধিক বই লিখে ফেলেছে ভারতের উত্তর প্রদেশের মৃগেন্দ্র রাজ। তার মধ্যে রয়েছে নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনীও।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৃগেন্দ্র ৬ বছর বয়সে প্রথম কবিতার বই লেখে। সেই থেকে শুরু। ‘আজ কি অভিমন্যু’ ছদ্মনামে একে একে লিখেছে ১৩৫টি বই!

মৃগেন্দ্র রাজের মা সুলতানপুরে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই তার ছেলের লেখার প্রতি আসক্তি ছিল এবং মা হিসেবে তিনি ছেলের সেই দক্ষতাকে আরও উৎসাহিত করেছেন।

মৃগেন্দ্রর বাবা একজন সরকারি কর্মচারী। রাজ্যের সুগার ইন্ডাস্ট্রি অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করেন।

তিনি জানান, রামায়ণের ৫১টি চরিত্র বিশ্লেষণ করেছে মৃগেন্দ্র। প্রতিটি বইয়ে রয়েছে ২৫ থেকে ১০০টি পাতা। এমনকি লন্ডনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ রেকর্ডস থেকে ডক্টরেট করার প্রস্তাবও পেয়েছে সে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত