সংসারে অশান্তি বাড়বে কন্যার, গোপন শত্রু তৎপর থাকবে বৃশ্চিকের

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০৮:২৮ এএম

মেষ : কর্মে উন্নতি নেই। স্ত্রীর স্বাস্থ্যের অবনতি। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব। অর্থাৎ দিনটি শুভ নয়।

বৃষ :  সংসারে বিশেষ ভোজের আয়োজন হবে। তবে খুব আনন্দ থাকবে না। রোগ-শোকে মন খুব খারাপ অবস্থায় থাকবে।

মিথুন : আয় বন্ধ হবে না; তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। নিজের স্বাস্থ্যও ভালো থাকবে না। সংসারের দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

কর্কট :  ব্যবসায়ে লগ্নি পুঁজি ধ্বংস হতে পারে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। আয় তদ্রুপ বাড়বে না।

সিংহ : কর্মে আর্থিক উন্নতির যোগ নেই। জমা অর্থ ব্যয় হবে। আত্মীয়র জন্য অতৃপ্তি বাড়বে।

কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি বাড়বে। আয় না বাড়ায় সংসারে অশান্তি বাড়বে। দেরিতে আশা পূরণ হবে।

তুলা : কর্মক্ষেত্রে দ্বন্দ্ব ও অশান্তি যোগ দেখা যায়। মন চঞ্চল ও পিত্ত রোগের ভয় থাকবে। ভ্রমণ যোগ থাকলেও শেষ পর্যন্ত বাতিল হবে।

বৃশ্চিক : কর্মক্ষেত্রে নিজের প্রতিভার বিকাশ হচ্ছে না। আয় থেকে ব্যয় বৃদ্ধি পাবে। গোপন শত্রু তৎপর থাকবে।

ধনু : কর্মে দ্রুত আয় বৃদ্ধি হবে না। নিজের ও স্ত্রীর নানা পীড়ায় মন হতাশাগ্রস্ত হবে। শেষ মুহূর্তে আশা পূরণ হবে না।

মকর : কর্ম উপলক্ষে বিদেশ ভ্রমণ শেষ পর্যন্ত বাতিল হবে। শত্রুতার জন্য সব কাজ দেরিতে শেষ হবে।

কুম্ভ : কর্মক্ষেত্রে আংশিক কাজ শেষ হবে। দূরদেশ ভ্রমণ শেষে বাতিল হতে পারে। প্রেমে অতৃপ্তি লাভ।

মীন : কাজের চাপ থাকলেও আয়ের চাপ থাকবে না। স্ত্রীর আয় হঠাৎ বাধা পড়বে। বন্ধুর জন্য অতৃপ্তি বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত