সেমি-ফাইনালে বিশ্বকাপ অভিষেক হচ্ছে হ্যান্ডসকম্বের

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০৯:৪১ এএম

তুমুল ফর্মে থেকেুও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে শুরুতে ডাক পাননি পিটার হ্যান্ডসম্ব। এ জন্য কম সমালোচনা সহ্য করতে হয়নি নির্বাচকদের। কারণও ছিল। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রত্যাবর্তনে তাদের জায়গা করে দেওয়ার জন্য নিয়মিত দল থেকে কাউকে না কাউকে বাদ দিতেই হত। শেষপর্যন্ত বলির পাঠা হন হ্যান্ডসকম্বই।

তবে ক্রিকেট বিধাতা হ্যান্ডসকম্বের প্রতি এতটা নির্দয় হননি! শন মার্শের চোটের কারণে ডাক পান বিশ্বকাপের মাঝপথে। যদিও ফর্মে থাকা ব্যাটসম্যানদের ভিড়ে একাদশে সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে ডাক এসেছে হ্যান্ডকম্বের। সেমিফাইনাল দিয়েই তিনি বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে তার।

বার্মিংহ্যামের এজবাস্টনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। ম্যাচটিতে হ্যান্ডসকম্ব খেলবেন বলে অজি শিবির থেকে জানানো হয়েছে।

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপের অন্যকতম ভরসা উসমান খাওয়াজা। তার অভাব ঘোচাতেই অজি টিম ম্যানেজমেন্ট হ্যান্ডসকম্বের দ্বারস্থ হচ্ছে।

সেমি-ফাইনালের একাদশে টপ অর্ডার ব্যাটসম্যান হ্যান্ডসকম্বের থাকার সম্ভাবনা নিয়ে অস্ট্রেলিয়া কোচ জাস্টিং ল্যাঙ্গার বলেন, “এই ম্যাচে অবশ্যই হ্যান্ডসকম্ব খেলবে। সে এই ম্যাচে খেলার যোগ্যতা রাখে। স্কোয়াডে প্রথমে জায়গা না পাওয়া সত্যি বলতে দুর্ভাগ্যজনক তার জন্য। তবে সে ভালো ফর্মে আছে, স্পিনও ভালো খেলে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত