চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিংয়ের পুরনো কারিকুলাম বহাল, স্বতন্ত্র প্রফেশনাল ক্যাডার সার্ভিস চালুসহ ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। মিছিলপরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শিথি শিকদার, কোষাধ্যক্ষ তানজিনা তিথি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ হওয়ার পরই আমরা ক্লাসে ফিরে যাব।’
নার্সিং শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা ও বৃত্তি ২ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকায় উন্নীত করা এবং সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর করা।
