পদ্মা সেতুতে মাথা লাগার গুজব ছড়ানোয় গ্রেপ্তার ৪

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০৩:২৯ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগার গুজব ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় একথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভূঁইয়া জানান, পদ্মা সেতু নির্মাণ নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে শহীদুল ইসলামকে (২৫) নড়াইল থেকে র‌্যাব-৬, আরমান হোসাইনকে (২০) চট্টগ্রাম থেকে র‌্যাব-৭ আর ফারুককে (৫০) মৌলভীবাজার থেকে র‌্যাব-১১ এর সদস্যরা গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত