চট্টগ্রাম নগরীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মনির (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে খুলশী কলোনি এলাকার ফিনলে প্রোপার্টিজের একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার আলমগীর মাঝির ছেলে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে আহত ওই নির্মাণশ্রমিককে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‘
