মাগুরা, সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১০:৫৬ পিএম

মাগুরা ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাগুরায় রিকশা ভ্যানচালক ও শাহজাদপুরে ট্যাংকলরি শ্রমিকের মৃত্যু হয়। গত শনিবার রাতে ঘটনা দুটি ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

মাগুরা : মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত হাজু মুন্সী (৫২) এলাকার মৃত হাদেক মুন্সীর ছেলে।

মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গত শনিবার রাত ১১টার দিকে ব্যাটারিচালিত ভ্যানে বৈদ্যুতিক চার্জ দিতে গেলে তারে জড়িয়ে যান হাজু। স্থানীয়রা দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মোটর শ্রমিকের মৃত্যু ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কারিমুল ইসলাম (৩০)  শাকতোলা মধ্যপাড়া গ্রামের আহম্মদ প্রামাণিকের ছেলে।

শাহজাদপুর থানার এসআই আসাদ আলী জানান, কারিমুল একটি ট্যাংকলরি চালিয়ে বাঘাবাড়ী বাসস্ট্যান্ডের পাশে পার্ক করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত