বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থায় (বিআইডব্লিউটিসি) অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ ও ফেরিসহ সংস্থার বিভিন্ন জাহাজ সঠিক মেরামতের দাবিতে পাটুরিয়া ফেরিঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঘাটে কর্মরত ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। গতকাল রবিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন ঘাট ও টার্মিনাল প্রদক্ষিণ করে।
বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন আরিচা আঞ্চলিক কার্যালয়ের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রবিউল হাসান তাহেরী প্রমুখ।
