এরশাদের স্বাভাবিক মৃত্যুতে ঘৃণা প্রকাশ ছাত্র ইউনিয়নের

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১২:৫৮ এএম

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের স্বাভাবিক মৃত্যুতে ঘৃণা প্রকাশ করেছে ছাত্র ইউনিয়ন। গতকাল রবিবার বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে তারা এই ঘৃণা প্রদর্শন করে। তাদের ভাষ্য, এরশাদ স্বৈরাচারী শাসক হওয়ায় তার ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যু হওয়ার কথা ছিল। কিন্তু তার হলো স্বাভাবিক মৃত্যু, যা শহীদদের জন্য অপমানজনক। তার স্বাভাবিক মৃত্যুতে শহীদ ডাক্তার মিলন, রাউফুন বসুনিয়া, জয়নালের মতো শহীদদের প্রতি অবিচার করা হয়েছে। এ জন্য দায়ী বাংলাদেশের অপরাজনীতি। সংগঠনটির নেতাকর্মীরা এরশাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে বিভিন্ন প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে প্রদর্শন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত