মানবসেবায় ফের সম্মানসূচক ডিগ্রি পাচ্ছেন শাহরুখ

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৩:২৯ পিএম

অভিনেতার পাশাপাশি জনহিতকর কাজের জন্য শাহরুখ খানের সুনাম রয়েছে। এরই স্বীকৃতি হিসেবে লন্ডনের এডিনবরা ও বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় এবং লন্ডন ইউনিভার্সিটি অফ ল-এর তরফে বিশেষ সম্মানসূচক ডিগ্রি পান এই সুপারস্টার। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ও তাকে সম্মান জানাতে যাচ্ছে।

বরাবরই সমাজসেবা মূলক কাজে এগিয়ে আছেন কিং খান। এ ক্ষেত্রে তার ‘মীর ফাউন্ডেশন’ বিশেষ অবদান রাখছে।

লা ট্রোবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানো হয়। কিছুদিন পরই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন বা আইএফএফএম উপলক্ষে অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন শাহরুখ। ওই সময় তাকে ডক্টর অফ লেটারস উপাধিতে ভূষিত করা হবে।

উত্তরে শাহরুখ বলেন, “আমি সত্যিই অভিভূত। লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ আমার কাজকে সম্মান জানানোর জন্য।”

৯ আগস্ট লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের মেলবোর্ন ক্যাম্পাসে সম্মানসূচক ডক্টরেট উপাধি দেওয়া হবে বলিউড বাদশাকে।

অ্যাসিড আক্রান্ত নারীদের সাহায্যের জন্য  বাবার নামে শাহরুখ প্রতিষ্ঠা করেন ‘মীর ফাউন্ডেশন’। এর লক্ষ্য সমাজের পরিবর্তন ঘটানো। সামাজিকভাবে বঞ্চিত এবং অ্যাসিড আক্রান্ত নারীদের চিকিৎসা, তাদের আইনি লড়াইয়ের ব্যবস্থা, থাকার বন্দোবস্ত- সব ক্ষেত্রেই সাহায্য করে এই সংগঠন। এর আওতায় ভারত জুড়ে বিভিন্ন হাসপাতালে দরিদ্র নারী ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা, স্বাস্থ্য শিবির ও ছবি দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত