চরিত্র নিয়ে সন্দেহ করে মডেল প্রেমিকাকে মাথা থেঁতলে খুন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৫:৩৫ পিএম

চরিত্র খারাপের অপবাদ দিয়ে উঠতি এক মডেলকে হত্যা করেছে তার প্রেমিক। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, রাস্তার ওপরে মাথা থেঁতলে দিয়ে ১৯ বছর বয়সী ওই তরুণীকে হত্যা করে প্রেমিক আশরাফ শেখ।

নাগপুরের বাসিন্দা মডেল খুশি পারিহার এবং আশরাফ শেখের মধ্যে বেশ কিছুদিন ধরে প্রেম চলছিল । যদিও খুশির সঙ্গে আরও বহু মানুষের প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করত আশরাফ।

স্থানীয় থানার কর্মকর্তা জানান, শনিবার সকালে তাদের কাছে খবর আসে পান্ডুরনা-নাগপুর মহাসড়কের পাশে এক নারীর লাশ পাওয়া গিয়েছে। ওই মহিলার মুখটি থেঁতলানো। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় তাকে শনাক্ত করা হয়।

তদন্তে নেমে আশরাফ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে খুশিকে হত্যা করার কথা স্বীকার করে। হত্যার পেছনে কারণ হিসেবে আরও পুরুষের সঙ্গে খুশির সম্পর্কের ঘনিষ্ঠতা এবং তার চরিত্র নিয়ে সন্দেহই মূল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত