সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৬:৩২ পিএম

মানিকগঞ্জে মাওলানা সাদ এর অনুসারীদের আয়োজিত জেলা ইজতেমা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আলেম সমাজের একাংশ।

সোমবার দুপুরে প্রেসক্লাব চত্বরে জেলা উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আগামী ১৮ জুলাই থেকে সিংগাইর উপজেলার গারাদিয়া এলাকায় তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা করার উদ্যোগ নিয়েছে স্থানীয় সাদপন্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাদপন্থীরা ইসলামের অপব্যাখ্যা করে সারা দেশে বিভক্তি তৈরির পাঁয়তারা করছে। টঙ্গীর বিশ্ব ইজতেমায় তাদের নেতৃত্বেই হামলা হয়। তাই মানিকগঞ্জে তাদের কর্মকাণ্ড প্রতিহত করা হবে শক্ত হাতে।

দ্রুত সাদপন্থীদের ইজতেমার কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধনে বলা হয়, অন্যথায় বৃহস্পতিবার সিংগাইর ইজতেমাস্থল অভিমুখে লং মার্চ করা হবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত