ধর্ষণ থেকে রেহাই পেল না মানসিক ভারসাম্যহীন নারী

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৭:৩৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ করা হয়েছে।  এ ঘটনায় অভিযুক্ত অটোচালক কবির সিকদার (৫০) কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রবিবার রাত ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে গণধোলাই শেষে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে পাখিমারা বাজারের একটি ওয়ার্কশপে ভারসাম্যহীন ওই নারীকে ধর্ষণ করে কবির সিকদার। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওই নারীর পক্ষে এক ব্যক্তি বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির শিকদার ওই নারীকে ধর্ষণের দায় শিকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত