মেষ : কর্মব্যস্ততার জন্য সংসারের খবর না রাখতে অশান্তির জন্ম হবে। দাম্পত্য জীবনে কিছুটা দ্বন্দ্ব দেখা দেবে।
বৃষ : কাজকর্মে পরিবারের সদস্যদের সমর্থন থাকবে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। আয় বাড়বে।
মিথুন : খাদ্য ও রাসায়নিক ব্যবসায় লাভ হবে। কর্মে ব্যস্ততা বাড়বে। প্রেম ও রোমান্স শুভ।
কর্কট : কাজের ব্যাপকতা ও খরচ উভয় বেশ বাড়বে। অলসতা ও সংকটহীনতা বাড়তে পারে। ব্যয় বাড়বে।
সিংহ : সমাজসেবামূলক কাজে ব্যস্ত হতে পারেন। আয় থেকে ব্যয় বাড়বে। বন্ধুদের সহযোগিতা অব্যাহত থাকবে।
কন্যা : ব্যবসায় ব্যস্ততা ও উন্নতি বাড়বে। প্রেম ও বন্ধুত্ব শুভ। দেরিতে সঞ্চয় হবে।
তুলা : কাজ দ্রুত শেষ করার চেষ্টা করবেন না। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আয় বাড়বে।
বৃশ্চিক : সংগীত ও কলাবিদ্যায় জড়িতদের সুনাম বাড়বে। তবে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। সংসারে শান্তি বিরাজ করবে।
ধনু : সমাজসেবায় নাম হবে। লেখালেখি শুভ; কিন্তু প্রকাশন শুভ নয়। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।
মকর : চাকরিক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও উন্নতি যোগ আছে। সম্পদ ক্রয় হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
কুম্ভ : শিক্ষকদের দিনটি শুভ। প্রেমে অতৃপ্তি আসতে পারে। সঞ্চয় হতে পারে।
মীন : কর্মক্ষেত্রে পদোন্নতি যোগ আছে। বন্ধুরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
