প্রথম আলাপেই নায়িকাকে বিয়ের সিদ্ধান্ত নেন নবাব

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০৫:৩৮ পিএম

সম্প্রতি বিয়ে করছেন বলিউডের দুই অভিনয়শিল্পী পূজা বাত্রা ও নবাব শাহ। ৪ জুলাই দিল্লিতে আর্য সমাজের নিয়ম মেনে পরম্পরের গলায় মালা পরান তারা। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পূজাকে প্রথমবার দেখার পরই নাকি বিয়ের সিদ্ধান্ত নেন নবাব।

তিনি বলেন, “পূজা আমার জীবনে এসেছিল সূর্যের আলোর মতো। তাকে দেখার পর নিশ্চিত হয়ে গিয়েছিলাম বাকি জীবনটা তার সঙ্গে কাটাতে চাই। প্রথম আলাপের পরই তাকে বিয়ে করব ঠিক করে ফেলেছিলাম।”

অন্যদিকে পূজার ভাষ্য, “আমি নবাবের সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই। তাই আর দেরি করে বিয়ে করার কোনো অর্থ নেই। আমাদের পাশে যারা ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।”

এক সময়ের সুপারমডেল পূজাকে ১৯৯০ এর দশকে ‘হাসিনা মান জায়েগি’, ‘কাহি পেয়ার না হো যায়ে’ ও ‘জোড়ি নম্বর ওয়ান’-এর মতো সফল ছবিতে দেখা যায়।

এর মধ্যে ১৯৯৭ সালে ‘ভিরাসত’ ছবিটি খুবই প্রশংসিত। ২০০২ সালে ক্যালিফোর্নিয়ার অর্থোপেডিক সার্জন সোনি আলুওয়ালিয়াকে বিয়ে করেন পূজা। ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের।

‘ভাগ মিলখা ভাগ’-এ অভিনয় করে লাইমলাইট পান নবাব। সর্বশেষ ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচিত মুখ নবাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত