পাসপোর্ট করতে গিয়ে ভুয়া বাবাসহ রোহিঙ্গা তরুণী আটক

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১১:২৮ পিএম

ভুয়া পরিচয় দিয়ে বাংলাদেশি নাগরিক সেজে পাসপোর্ট করতে এসে আটক হয়েছে রোহিঙ্গা তরুণী ও ভুয়া বাবা।

মঙ্গলবার কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের কামাল উদ্দিনের মেয়ে ছেনুয়ারা বেগম (২০) ও চকরিয়ার খুটাখালীর পূর্ব হাজীপাড়ার বাক্কুম এলাকার ফজল আলীর ছেলে আমির হোসেন (৪০)।

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নঈম মাসুম জানান, আমির হোসেনের আসল মেয়ের নাম ফাতেমা খাতুন। ওই নামে ছেনুয়ারাকে ফাতেমার সব ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট করতে আনেন আমির। কিন্তু সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ছেনুয়ারা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে দুইজনকে আটক করে থানা পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে ভুয়া বাবার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত