পার্কে ঘুরতে আসা তরুণীর 'অবস্থা খারাপ করে' দেবেন বললেন এমপি (ভিডিও)

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৭:০৭ পিএম

নোয়াখালী-৪ সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জেলা শহরেরর পার্কে ঘুরতে আসা এক তরুণীকে হুমকি দিয়েছেন। 

তার বিরুদ্ধে রাস্তায় তরুণ-কিশোরদের আটক করে কান ধরে ওঠবস করানোর অভিযোগও আছে।

পাশাপাশি তাদেরকে পুলিশে সোপর্দ করেন বলে খবর পাওয়া গেছে। 

এছাড়া, এমপির নির্দেশে পুলিশ প্রায়ই পার্কে অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।

মঙ্গলবার দুপরে ১২টায় সুধারাম থানা-পুলিশ জেলা শহরের পৌর পার্কে এক অভিযান চালিয়ে ১৮ জন ছাত্রছাত্রীকে আটক করে। এক ঘণ্টা পর পার্কে আর আসবে না- এ রকম মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ সময়ে তিনি পার্কে বসে থাকা এক তরুণীকে 'তুই' সম্বোধন করেন। পরিচয় না দিতে চাইলে তার অবস্থা খারাপ করে দেবেন বলেও হুমকি দেন এমপি একরামুল করিম চৌধুরী। 

তিনি ওই তরুণীর ফোন নাম্বার চান এবং বাবার নাম জানতে চান। 

পাশে থাকা তরুণকে এ সময় বারবার সরি বলতে শোনা যায়। 

মঙ্গলবার নাম প্রকাশে অনিচ্ছুক এক সাব ইন্সপেক্টর জানান, সংসদ সদস্যের নির্দেশে পুলিশ প্রায় পার্কে অভিযান পরিচালনা করেন এবং এমপি সাহেব নিজেও রাস্তায় বখাটে ছেলেদের ধরে কান ধরে ওঠবস করান এবং পুলিশে সোপর্দ করেন।

তিনি আরো জানান, এমপি সাহেব মাঝে মাঝে ইভটিজারদেরকে ধরে চড় থাপ্পড় মেরে কখনো ছেড়ে  দেন, কখনো কখনো পুলিশে সোপর্দ করেন।

পড়ুন- পার্কে আড্ডারত তরুণদের কান ধরে ওঠবস করান এমপি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত