বরিশালে বৃহস্পতিবার বিভাগীয় সমাবেশ করবে বিএনপি

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০১:০৮ এএম

দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার বরিশালে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

সমাবেশে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

বুধবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

এদিকে আমাদের বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, বরিশাল নগরীর সদর রোডে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, ইতোমধ্যে সমাবেশের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশের মধ্য দিয়েই সরকার খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে।

মাহবুবুল হক নান্নু জানান, বিভাগীয় সমাবেশ সফল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন জেলা থেকে যেসব নেতাকর্মীরা আসবে তাদের যেন বাধা দেওয়া না হয় সেজন্য স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়।

তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ইতোমধ্যে বরিশালে পৌঁছেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার বিমানে বরিশালে পৌঁছাবেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত