আড়াইহাজারে চাচাকে কুপিয়ে ভাতিজা গ্রেপ্তার

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১২:০৭ এএম

মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এরা হলো কাপড় ব্যবসায়ী আউয়াল মোল্লা, তার ছেলে মঞ্জুর হোসেন মোল্লা, মেয়ে ছালমা বেগম ও মেয়ের জামাতা হেলাল।

আল-আমিন নামে হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আল আমিন আহত মঞ্জুর মোল্লার ভাতিজা এবং হাফেজ মোল্লার ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্রাহ্মনন্দী ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সুলপান্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আহত আউয়াল মোল্লার ছেলে নুরে আলম মোল্লা বাদী হয়ে তিন হামলাকারীকে আসামি করে একটি মামলা করেছেন। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত