সাতক্ষীরা জেলা বিকাশের ডিস্ট্রিবিউটর ও প্রাইম মিডিয়ার স্বত্বাধিকারী ওমর ফারুকের এক হাজার এজেন্টের চার কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিকাশ এজেন্ট কাজী আকতার হোসেন, রাশেদুজ্জামান রাশি, ইকবাল হোসেন, মেজবাহ উদ্দীন, রাজু হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা ডিস্ট্রিবিউটর ওমর ফারুক জেলার এক হাজার এজেন্টের চার কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিসে ও বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
এ ঘটনায় পরদিন ফারুকসহ সাতজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
