মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মে ধীরগতি। স্ত্রীর আংশিক আয় বৃদ্ধি। নিজেকে সংযত রাখুন; অন্যথায় আয়ু ক্ষয়।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): সংস্কৃতিসেবীদের সম্মান বৃদ্ধির যোগ আছে। চাকরিক্ষেত্রে বিশেষ উন্নতি নেই। হঠাৎ রোগের যোগ আছে।
মিথুন (২১ মে-২০ জুন): শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষার ফল ও উচ্চশিক্ষা নির্দেশ করে। এ বিষয়ে জনপ্রিয়তা লাভ করবে।
কর্কট (২১ জুন-২০ জুলাই): বন্ধুর সাহায্যে ব্যবসা বাড়তে পারে। আয় থেকে ব্যয় বেশি। শরীরে রোগ বাড়বে।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): আত্মীয়র জন্য অর্থ ক্ষয় হবে। ব্যয় বাড়বে। স্বল্প ভ্রমণ যোগ আছে।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর): কর্মে উন্নতি ও আয় বাড়বে। অর্থ সঞ্চয় না হলেও সংসারে কিছুর অভাব হবে না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কর্মযোগ বাড়বে। পরিশ্রম বাড়বে। আয় আংশিক হবে। স্বাস্থ্য ভালো যাবে না।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর): কর্মক্ষেত্রে উন্নতির নিজস্ব কোনো পরিকল্পনা নেই। ব্যয় বাড়তেই থাকবে। স্বাস্থ্য ভালো যাবে না। সম্মানহানির আশঙ্কা।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর): কর্মে দ্রুত পরিবর্তন নেই। সঞ্চয় আংশিক বাড়বে। প্রতিপক্ষের প্রতি নজর রাখুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): বিদেশ ভ্রমণের ছাড়পত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। শত্রুরা তৎপর আছে। ব্যয় বাড়বে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): কর্মক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন বাড়বে। বিদেশ ভ্রমণে ব্যাংকের কাগজপত্রে ভুল থাকতে পাবে। প্রেমে অতৃপ্তি আনবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): কর্মে ধীরগতি পরিলক্ষিত হয়। ব্যবসার জন্য বিদেশ যেতে হবে। স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে।
