‘নিউজিল্যান্ডার অব দ্য ইয়ার’ ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো স্টোকস!

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০১:৩৯ পিএম

নিউজিল্যান্ডের ভূমিপূত্র হয়েও দেশটিকে কাঁদিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন ইংল্যান্ডকে। মাতৃভূমিকে হতাশা করলেও বেন স্টোকসের বিশ্বকাপ জেতার বীরত্বকে খাট করে দেখছে না কিউইরা। ‘নিউজিল্যান্ডার অব দ্য ইয়ার’-এ ভূষিত হতে যাচ্ছেন তারকা এই রাউন্ডার।

বাবা জেরার্ড স্টোকস নিউজিল্যান্ডের হয়ে রাগবি লিগে খেলেছেন নিয়মিত। এরপর কোচিংয়ের কারণে পরিবারকে নিয়ে পাড়ি দিয়েছিলেন ইংল্যান্ড। ১২ বছর বয়সে সেই যে বাবার সঙ্গে বেন স্টোকসের ইংল্যান্ড যাওয়া, এরপর আর জন্মভিটে নিউজিল্যান্ডে ফিরে আসেননি। বাবা-মা পরবর্তীতে ক্রাইস্টচার্চে ফিরলেও ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে ক্রিকেট শুরু করেন স্টোকস।

ফাইনালে নিউজিল্যান্ডজাত সেই বেন স্টোকসের নৈপুণ্যেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ‘নাইটহুড’ সম্মানে ভূষিত হতে পারেন ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার।

ভিনদেশকে বিশ্বকাপ জেতালেও ভূমিপুত্রকে এখনও ভোলেনি নিউজিল্যান্ড। তাই নাইটহুডের পাশাপাশি ‘নিউজিল্যান্ডার অফ দ্য ইয়ার’ সম্মানে মনোনীত করা হয়েছে স্টোকসকে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত