পরিচয়হীন ববির শেষ তিন বর্ষের শিক্ষার্থীরা

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৪:০৪ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৫-১৬, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অধিকাংশ শিক্ষার্থীই পরিচয়পত্র পাননি। দুই বছর ধরে স্মার্ট পরিচয়পত্র দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা সফলতার মুখ দেখেনি। দেওয়া হয়নি টেম্পরারি পরিচয়পত্রও। পরিচয়পত্র না থাকায় প্রায়ই পুলিশি হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া লোকাল বাসে হাফ ভাড়া নিয়েও চলে বাকবিতণ্ডা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মাটি ও পরিবেশ বিজ্ঞান এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরাই কেবল স্মার্ট পরিচয়পত্র পেয়েছেন। বাকি ২০টি বিভাগের শিক্ষার্থীরা এখনো কোনো ধরনের পরিচয়পত্র পাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত