যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের প্রিয়া সাহা সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে তথ্য দিয়েছেন তা বাংলাদেশের হাজার বছরের দর্শনবিরোধী এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার ও অবজ্ঞার সামিল বলে উল্লেখ করেছে সম্প্রীতি বাংলাদেশ।
এ সংগঠনের পক্ষ থেকে প্রিয়া সাহার বক্তব্যকে দেশ ও সরকারবিরোধী গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়।
শনিবার সন্ধ্যায় পাঠানো বিবৃতিতে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানায় সম্প্রীতি বাংলাদেশ।
সংগঠনের সদস্য-সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল স্বাক্ষরিত বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ বিষয়ে জোরালো প্রতিবাদ জানাতে সম্প্রীতি বাংলাদেশ সংবাদ সম্মেলন আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনের বিষয় 'বাংলাদেশে বিদ্যমনা সম্প্রীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন'।
এতে মূল বক্তব্য উপস্থাপন করবেন সংগঠনের আহ্বায়ক। সঞ্চালনা করবেন ড. মামুন আল মাহাতাব।
