‘উপন্যাসের প্লট চুরি করায়’ জাপানে স্টুডিওতে আগুন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:২২ পিএম

নিজের উপন্যাসের প্লট চুরি করে চালিয়ে দেওয়ার কারণেই জাপানের কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে আগুন দেন শিনজি আওবা।

আটক হওয়ার পর ৪১ বছরের আওবা পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন জানিয়ে কিয়োডো নিউজ জানায়, তার বিশ্বাস ওই স্টুডিও তার উপন্যাস চুরি করেছে। এ জন্য তিনি সেখানে আগুন ধরিয়ে দেন। যদিও পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে গত বৃহস্পতিবার সকালে লাগানো আগুনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৩৬ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। জাপানে গত দুই দশকের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। ওই দিনই পুলিশ সন্দেহভাজন হিসেবে শিনজি আওবাকে গ্রেপ্তার করে। আওবা নিজেও আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালেই তাকে পুলিশ কাস্টডিতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

২০১২ সালে টোকিওর পূর্বাঞ্চলে একটি সুপার শপে ডাকাতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যেতে হয়েছিল তাকে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি সাবেক কয়েদিদের বসবাসের জন্য সরকারি ব্যবস্থাপনায় তৈরি একটি হোমে থাকতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত