পাকিস্তানে হাসপাতালের বাইরে এক আত্মঘাতী হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।
দেশটির আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেরা ইসমাইল খান শহরে এ ঘটনা ঘটে।
ডেইলি সাবাহ জানায়, এক নারী এই আত্মঘাতী হামলা চালায়। একই সময় একটি আবাসিক এলাকায় পুলিশের ওপর বন্দুক হামলা চালানো হয়।
এদিকে তালেবানরা এ হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সেলিম রিয়াজ খান জানান, হাসপাতালে ঢোকার মুখে বাধা পেয়ে এক নারী জঙ্গি আত্মঘাতী হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য ও হাসপাতালের ৩ দর্শনার্থী নিহত হন।
একই সময় এক আবাসিক এলাকায় মোটরসাইকেলে করে এসে পুলিশের ওপর বন্দুক হামলায় চালায় আরেক তালেবান সদস্য। সেখানে দুই পুলিশ সদস্য নিহত হন।
ফরেনসিক বিশেষজ্ঞ ইনায়েত উল্লাহ বলেন, হামলাকারী ওই নারী শরীরের সঙ্গে ৭ কেজি বিস্ফোরক বহন করেছিল।
